উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক
লেখা বড়/ছোট করুন:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার রামগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন—রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাশেদ ও বাবুসহ কয়েকজন নেতাকর্মী অংশ নেন। এরপর রাতে তারা চাটখিলের দিকে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।


এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, রাশেদ ও বাবু নামে এই দুইজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!