উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা

লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা
লেখা বড়/ছোট করুন:

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে ১৫ দিনের ব্যবধানে মাজারের দুটি দানবাক্স খুলে এ অর্থ পাওয়া যায়।

এদিন সকাল পৌনে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও সাংবাদিকদের উপস্থিতিতে দানবাক্স দুটির সিলগালা খোলা হয়। পরে লালন একাডেমি ভবনের চারতলায় প্রায় তিন ঘণ্টা ধরে টাকা গণনা করা হয়। গণনা শেষে দানবাক্সে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া যায়।

এর আগে গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে পাওয়া যায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা। পরদিন রোববার ওই অর্থ লালন একাডেমির ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসবকে কেন্দ্র করে বছরে চারবার দানবাক্স খোলা হয়। এরই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাত দিন পর দানবাক্স খোলা হয়েছে। এতে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাপ্ত অর্থ সোমবারই নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!