লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি তেল ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, 'আমজান' নামের তেল ট্যাংকারটি সৌদি আরবের ইয়ানবু উপকূলের অদূরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 'একদম নির্ভুল ও প্রত্যক্ষ' ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও জানায়, সোমবার (২৪ আগস্ট) সৌদি আরবের লোহিত সাগর উপকূলে 'অজ্ঞাত বস্তুর' আঘাতে একটি তেল ট্যাংকারের মূল ডেকে আগুন ধরে যায়। তবে জাহাজের সব কর্মী নিরাপদ এবং কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি শহর ইয়ানবু থেকে ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে ঘটনাটি ঘটেছে।
হুতি মুখপাত্র আরও দাবি করেছেন, আল-আবর, আল-ওয়াদিয়া ও আল-কানাইসে সৌদি সামরিক বহর ও অবস্থানগুলোতেও হামলা চালানো হয়েছে, যাতে ১০টির বেশি অস্ত্রবাহী ট্রাক ধ্বংস এবং বেশ কয়েকজন কমান্ড ও কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন। তবে তেল ট্যাংকার ও সামরিক বহরে হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি আরব।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!