নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ আগস্ট) নেপালের পুলিশের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি নেপালি।
নিখোঁজদের মধ্যে ৪৬৬ জনই বিদেশি নাগরিক—তারা ২৮টি দেশের নাগরিক। নিখোঁজদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন যুক্তরাষ্ট্রের এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক।
পুলিশ জানিয়েছে, বন্যাকবলিত সীমান্তবর্তী এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম ভূপ্রকৃতি, যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!