উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস
লেখা বড়/ছোট করুন:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, তৃণমূল পর্যায়ে অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে হলেও কমিটি গঠন করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে হবে।

পাহাড়ি এলাকায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, পাহাড়ি এলাকা এমনিতেই পিছিয়ে আছে; তার ওপর দুর্নীতিবাজ কর্মকর্তাদের এখানে শাস্তিমূলক বদলি করে সমস্যা আরও বাড়ানো হচ্ছে। তিনি পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রাশিদ। সভায় সভাপতিত্ব করেন এনসিপির বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!