উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ: রেড ক্রস

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ: রেড ক্রস
লেখা বড়/ছোট করুন:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন (আইএফআরসি)। নতুন করে বন্যার আশঙ্কায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলনে নেপালে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেন, নতুন করে পানি বাড়লে প্রভাব আরও বিস্তৃত হতে পারে। বুধবারের দুর্যোগে আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে দুর্গম এলাকাগুলোতে পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন সম্ভব না হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে সময় লাগবে।

আইএফআরসি ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা জোরদার করেছে এবং তাৎক্ষণিক জীবনরক্ষাকারী ত্রাণ কার্যক্রমের জন্য ২ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁর জরুরি তহবিল চেয়েছে। খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নতুন বন্যার আশঙ্কায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে, ফলে আন্তর্জাতিক সহায়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!