উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যয় শেষ? বললেন বিরোধীদলীয় নেতা

নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যয় শেষ? বললেন বিরোধীদলীয় নেতা
লেখা বড়/ছোট করুন:

ইসরায়েলের নির্বাচনে ভোট গণনার প্রাথমিক ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পিছিয়ে পড়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, এই ফলাফল নেতানিয়াহুর জন্য "সম্পূর্ণ পরাজয়" এবং জনগণ তাকে বিদায় বলে দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বুথফেরত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থি জোট ১২০ আসনের নেসেটে প্রায় ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২ থেকে ৫৩টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে । আরব দলগুলো ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

তবে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে ।

নেতানিয়াহু অবশ্য পরাজয় স্বীকার করেননি। তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, "আমাদের একটি শক্তিশালী ডানপন্থি সরকার গঠন করতে হবে" এবং কোনো নেতার উচিত নয় আরব দলগুলোর সমর্থনে ইসরায়েল শাসন করা ।

অন্যদিকে লাপিদ বলেছেন, "এই দেশ আজ রক্ষা পেয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের পতন ঘটেছে। এটি তাদের জন্য সম্পূর্ণ পরাজয়" ।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ভোট গণনা চলছে এবং আনুষ্ঠানিক ফল প্রকাশের পরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!