নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।
এর আগে নোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হল ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার এমন সিদ্ধান্ত এলো।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!