উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকল উত্তর কোরিয়ার সেনারা, সতর্কীকরণ গুলি

সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকল উত্তর কোরিয়ার সেনারা, সতর্কীকরণ গুলি
লেখা বড়/ছোট করুন:

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক সীমারেখায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তর কোরিয়ার কয়েকজন সেনা ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্বাঞ্চলে সামরিক সীমারেখা (এমডিএল) অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়লে তাদের সতর্ক করতে গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

বার্তাসংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে এই ঘটনা ঘটে। চলতি বছরে উত্তর কোরিয়ার সেনাদের সীমারেখা লঙ্ঘনের এটিই প্রথম ঘটনা। সীমারেখা অতিক্রমের সময় উত্তর কোরিয়ার সেনারা সম্ভবত টহল দিচ্ছিলেন। পরে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ার পর তারা উত্তর দিকে ফিরে যান।

এ বিষয়ে মন্তব্য জানতে সিঙ্গাপুরে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। গত বছর উত্তর কোরিয়ার সেনারা ১৭ বার সামরিক সীমারেখা লঙ্ঘন করেছিলেন।

উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধের পর শান্তিচুক্তি নয়, যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান হয়েছিল। ফলে দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার সেনার অংশগ্রহণে আসন্ন যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যে এর জবাবে আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া ১১ দিনের এই সামরিক মহড়া প্রতি গ্রীষ্মে নিয়মিত আয়োজন করা হয়। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করাই এ মহড়ার মূল উদ্দেশ্য।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!