উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

হরমুজে ৭ মাইল প্রশস্ত নৌপথ চালুর চুক্তি ওমান-ইরানের

হরমুজে ৭ মাইল প্রশস্ত নৌপথ চালুর চুক্তি ওমান-ইরানের
লেখা বড়/ছোট করুন:

হরমুজ প্রণালির মধ্য দিয়ে ওমানের সঙ্গে ইরানের ৭ মাইল প্রশস্ত একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তবে তিনি স্পষ্ট করেছেন, এই পথ চালুর অর্থ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নয়। খবর আনাদোলুর।

মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, নির্ধারিত নৌপথের প্রবেশপথ ও বের হওয়ার পথের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে। এটি একটি অস্থায়ী ব্যবস্থা; স্থায়ী নৌপথ ও ভবিষ্যতে জাহাজ চলাচল কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণে ইরান ও ওমান আরও ৩০ থেকে ৬০ দিন আলোচনা করবে।

তিনি জানান, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং ওমানের সঙ্গে সম্মত হওয়া যৌথ পথটি সক্রিয় করার অর্থ হবে দক্ষিণের জলপথটিও বন্ধ করে দেওয়া। তিনি বলেন, 'সব ফ্রন্টে যুদ্ধের অবসান, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনের অবস্থানের সমাধানের বিনিময়েই কেবল হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে।'

হরমুজে যুক্তরাষ্ট্র মাইন অপসারণের প্রতিবেদনও প্রত্যাখ্যান করে ঘারিবাবাদি বলেন, 'এই মাইনগুলোর অবস্থান ইরান ছাড়া কেউ জানে না। যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী জাহাজ এই এলাকায় প্রবেশ করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।' ট্রাম্পের মাইন অপসারণের মন্তব্যকে তিনি বাজার শান্ত রাখার কৌশল বলে দাবি করেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!