বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। তিনি বলেন, বিরোধীদের উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না এবং বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল, আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, সার নেই, বিদ্যুৎ নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন, তাঁর মনে রাখা উচিত শাহবাগের ফল হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।
তাহের অভিযোগ করেন, গণভোটের পক্ষে সবাই ছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিলেন, কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে ওয়াদা ভঙ্গ করছে। দুর্বল-মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।
ওয়াকআউটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা তৈরি হয়। বিরোধী দলের তীব্র আপত্তিতে অচলাবস্থা সৃষ্টি হলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহারের কথা জানান, তবু পরিস্থিতি শান্ত হয়নি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!