উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

শপথ গ্রহণের দিনই পার্লামেন্ট স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের

শপথ গ্রহণের দিনই পার্লামেন্ট স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের
লেখা বড়/ছোট করুন:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলো নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই বর্তমান স্পিকার ও লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরানোর পরিকল্পনা করছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত ইয়াশার, বি’ইয়াহাদ, ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু—এই চার দলের সঙ্গে আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আমের আসন মিলিয়ে নেসেটের ১২০ আসনের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭। ফলে বর্তমান পদ থেকে ওহানাকে সরানোর মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে।

চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি শুক্রবার জানান, ওহানাকে সরানোর বিষয়ে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থীর নাম জানাননি তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করছে বিরোধী দলগুলো।

শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, ২৬তম নেসেটের শপথ গ্রহণের পর তাদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ দেওয়া। এরপর নেসেটের কমিটিগুলোর প্রধান নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন করা হবে।

নতুন নেসেটের শপথ গ্রহণের দিনই, অর্থাৎ ১০ নভেম্বর নতুন স্পিকার নিয়োগের ভোট হতে পারে। পরবর্তী জোট সরকার গঠনের আলোচনা চললেও এ বিষয়ে পদক্ষেপ নিতে চায় বিরোধীরা।

তবে ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি আরব দলগুলোর সঙ্গে কোনো জোটে যাবেন না। তবে অন্য দলগুলোর নেতারা তার দলকে ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ করছেন, যা বিরোধীদের সরল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!