উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
লেখা বড়/ছোট করুন:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন।

ইমরান খানের আইনজীবী উজাইর ভান্ডারি জানান, তিন সদস্যের বেঞ্চ তার চিকিৎসার তদারকিতে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে। ওই বোর্ডে ইমরানের বোন ডা. উজমা খান এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানকে রাখার কথা বলা হয়েছে।

আদালত একইসঙ্গে হাসপাতালে ইমরানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করার এবং বিদেশে থাকা ছেলেদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী।

পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর। আদালতের আদেশ অনুযায়ী, অন্তত ওই সময় পর্যন্ত ইমরান খান হাসপাতালে থাকবেন। ২০২৩ সালের আগস্টে কারাবন্দি হওয়ার পর এটাই হবে কারাগারের বাইরে তার সবচেয়ে দীর্ঘ অবস্থান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইমরানের দল ও পরিবার তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল এবং হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছিল। এর আগে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আবেদন দুইবার নাকচ হয়েছিল। তবে এবার সুপ্রিম কোর্ট তার চিকিৎসার বিষয়টি বিবেচনা করে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!