আরব উপসাগর দিয়ে চলাচলের সময় কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকারে 'অজ্ঞাত বস্তু' আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (নাকিলাত)। খবর আল-জাজিরার।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নাকিলাত জানায়, হামলার শিকার জাহাজটির নাম 'আল মায়েদা'। এ ঘটনায় জাহাজটির কোনো ক্রু সদস্য আহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানায়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং সচল আছে। ঘটনার প্রভাব কী হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহন সেবা দিয়ে থাকে। পাশাপাশি প্রতিষ্ঠানটি টোয়েজ (জাহাজ টেনে নেওয়া) এবং অন্যান্য সামুদ্রিক সহায়তা সেবাও প্রদান করে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!