ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর সদরদপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে এটি অন্যতম হাই-প্রোফাইল লক্ষ্যবস্তুতে হামলা। খবর রয়টার্সের।
এই হামলাকে যুদ্ধের ‘চরম অবনতি’ বলে উল্লেখ করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কঠিন জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। হামলার পর কিয়েভের সিটি সেন্টারের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়; শহরের মেয়র জানিয়েছেন, অন্তত ১২ জন আহত হয়েছেন।
জেলেনস্কি টেলিগ্রামে জানান, ‘ড্রোনটি সরাসরি ওই ভবনে থাকা নিরাপত্তা প্রধানের কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছিল। একটি উপযুক্ত, দৃশ্যমান এবং সম্ভব হলে এই হামলার অনুরূপ প্রতিশোধমূলক পদক্ষেপের নির্দেশ দিয়েছি।’
এসবিইউ রুশ সামরিক ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে—যার মধ্যে ২০২২ সালে একটি রুশ সেতুতে বোমা হামলা এবং ২০২৫ সালে ‘স্পাইডারওয়েব’ ড্রোন হামলায় রুশ পারমাণবিক বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হওয়া উল্লেখযোগ্য। রাশিয়া এসব হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!