উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭
লেখা বড়/ছোট করুন:

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার (২৯ আগস্ট) এই ঘটনা ঘটে। খবর সিএনএনের।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এই সংখ্যা চূড়ান্ত নাও হতে পারে। তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ ড্রোন একটি গুদামে আঘাত হানে, যার ফলে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে তিনি ওই স্থাপনার বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। তিনি বলেন, ঘটনায় তদন্ত করা হবে, কারণ বাড়িঘর বা আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যায় না।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ড্রোন তৈরির সরঞ্জাম রাখা একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!