জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং পঞ্চগড়-১ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সারজিস আলম আজ সকালে নিজ নির্বাচনী এলাকার নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান,
একজন সচেতন নাগরিক হিসেবে তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে নিজের এলাকার মানুষের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তিনি কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাধারণ ভোটারদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
সারজিস আলম আশা প্রকাশ করেন যে, দিনভর ভোটাররা এভাবেই কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন। ভোট প্রদান শেষে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রের বাইরে অবস্থানরত স্থানীয় ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং নির্বাচনী এলাকার অন্যান্য কেন্দ্রগুলো পরিদর্শনে রওনা হন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!