উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
লেখা বড়/ছোট করুন:

সৌদি আরবের নাজরান অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় বিধ্বস্ত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির লড়াই তীব্র হওয়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাদের বাহিনী। তার দাবি, সীমান্তে হুতির অবস্থান লক্ষ্য করে 'শত্রুতামূলক কর্মকাণ্ড' চালানোর সময় হেলিকপ্টারটিকে গুলি করে নামানো হয়।

রোববার সারির ওই পোস্টের জবাবে আল-মালিকি সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন। তিনি লেখেন, "আপনারা দাবি করছেন, এটিকে ভূপাতিত করেছেন; কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরবে।"

সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতি অনুযায়ী, নাজরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার, যা যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!