আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলের রাবিগে সাগরে নৌযান বিকল হয়ে আটকা পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়।
সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মক্কা অঞ্চলের রাবিগে দায়িত্ব পালনকারী সৌদি সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল সাগরে নৌযানটি বিকল হয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান শুরু করে। পরে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার পর সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদপ্তর সমুদ্রযাত্রীদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সমুদ্রে যাত্রা শুরুর আগে নৌযানটি চলাচলের উপযোগী কি না, তা ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি জরুরি পরিস্থিতিতে মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্য সব অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!