উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

বৈধ নিয়োগকর্তার বাইরে কাজ নয়, প্রবাসীদের সৌদি আরবের হুঁশিয়ারি

বৈধ নিয়োগকর্তার বাইরে কাজ নয়, প্রবাসীদের সৌদি আরবের হুঁশিয়ারি
লেখা বড়/ছোট করুন:

ওয়ার্ক পারমিটের ব্যত্যয় ঘটিয়ে প্রবাসীদের নিজস্ব উদ্যোগে বা স্বাধীনভাবে কাজ করার বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। আইন অমান্যকারীদের ক্ষেত্রে অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল (প্রায় ১৬ লাখ ৪১ হাজার টাকা) জরিমানা, ছয় মাসের কারাদণ্ড এবং ফেরত পাঠানোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ার্ক পারমিটের নিয়মের বাইরে গিয়ে প্রবাসীদের স্বাধীনভাবে কাজ করা স্পষ্ট আইন লঙ্ঘন। কর্তৃপক্ষ প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী—প্রথমবার অপরাধে ১০ হাজার রিয়াল (প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা) জরিমানা, দ্বিতীয়বার ২৫ হাজার রিয়াল (প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা) ও এক মাস কারাদণ্ড, এবং তৃতীয় বা তার বেশিবার অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও নিজ দেশে ফেরত পাঠানোর শাস্তি।

সৌদি শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অবৈধ কর্মসংস্থান বন্ধের অংশ হিসেবে নিবন্ধিত নিয়োগকর্তার বাইরে স্বাধীনভাবে কাজ করা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রবাসীদের নিজ উদ্যোগে কাজ করতে বা অনুমোদনহীন নিয়োগে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে—জরিমানা সর্বোচ্চ ১ লাখ রিয়াল (প্রায় ৩২ লাখ ৮৩ হাজার) ও ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!