বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা, জনসম্পৃক্ততা ও ডিজিটাল যোগাযোগকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিষ্ঠার ৪৮ বছর পর কেন্দ্রীয় ওয়েবসাইট তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জেসিডি.অর্গ.বিডি ঠিকানায় এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ওয়েবসাইট তৈরিতে নেতৃত্ব দেন শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও তার সহকর্মীরা। প্ল্যাটফর্মটিতে রয়েছে আলাদা প্রশাসনিক ড্যাশবোর্ড, যার মাধ্যমে কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের কমিটি নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তথ্য ও কার্যক্রম পরিচালনা করতে পারবে।
ওয়েবসাইটে জেলা, বিশ্ববিদ্যালয় ইউনিট, মেডিকেল কলেজ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির জন্য পৃথক অ্যাক্সেস ব্যবস্থা রয়েছে; ৬৪ জেলার কমিটিকে ইন্টারঅ্যাকটিভ ম্যাপ ও সার্চযোগ্য ডিরেক্টরির মাধ্যমে খুঁজে দেখার সুবিধা আছে। জাতীয় ইভেন্ট ও অ্যাক্টিভিটি ম্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের কার্যক্রম দেখা যাবে।
সাধারণ মানুষের জন্য ‘Complaint Box’-এ অ্যাকাউন্ট ছাড়াই অভিযোগ জানানো যাবে এবং ট্র্যাকিং আইডির মাধ্যমে অগ্রগতি দেখা যাবে। ওয়েবসাইটে সংবাদ, প্রেস রিলিজ, ছবি, ভিডিও, লাইভ ব্রডকাস্ট, পডকাস্ট ও ডিজিটাল লাইব্রেরির সুবিধা রয়েছে। নিরাপত্তায় সার্ভার-সাইড যাচাই, রেট লিমিটিং, অ্যান্টি-অ্যাবিউজ ব্যবস্থা ও ডেটা অ্যাক্সেস কন্ট্রোল রাখা হয়েছে।
শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, 'আমাদের লক্ষ্য ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমকে একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা।'
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!