উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী: দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি সোহান চাকলাদারের কৃতজ্ঞতা

যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী: দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি সোহান চাকলাদারের কৃতজ্ঞতা
লেখা বড়/ছোট করুন:

সংবাদ বিজ্ঞপ্তি

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শাহ আলম চৌধুরীকে সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জি.এস সোহান চাকলাদার।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী অতীত জনাব শাহ আলম চৌধুরীকে সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জি.এস) সোহান চাকলাদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "একজন পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্বকে তাঁর প্রাপ্য দায়িত্বে মূল্যায়ন করায় আমি দলের সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। ছাত্রদলের সোনালী অতীত হিসেবে পরিচিত শাহ আলম চৌধুরীর মতো নিবেদিতপ্রাণ একজন নেতাকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া তৃণমূল কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।"

জি.এস সোহান চাকলাদার আরও বলেন, এই পূর্নাঙ্গ কমিটি প্রমাণ করে যে দলের নেতৃত্ব যোগ্যতা, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পাওয়ায় শাহ আলম চৌধুরী যুবসমাজকে সংগঠিত করতে এবং দলের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি নবনির্বাচিত সহ-সভাপতি জনাব শাহ আলম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!