উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

সেন্টমার্টিনে পর্যটকবাহী ৩ জাহাজ চলাচল শুরু, জানা গেল সময়সূচি

সেন্টমার্টিনে পর্যটকবাহী ৩ জাহাজ চলাচল শুরু, জানা গেল সময়সূচি
লেখা বড়/ছোট করুন:

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াতের জন্য তিনটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

অনুমোদন পাওয়া তিন জাহাজ হলো—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজ তিনটিতে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী পরিবহন করা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাহাজ মালিকেরা জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজ তিনটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ তিনটি কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।

সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে, এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা করে বেলা সাড়ে ৩টায় দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রিবাসের অনুমতি দিয়েছে। ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!