উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

রিয়াদে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প, হুতির বিরুদ্ধে অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত

রিয়াদে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প, হুতির বিরুদ্ধে অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত
লেখা বড়/ছোট করুন:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি জোটের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা ওয়াশিংটন বিবেচনা করছে বলে জানান তিনি।

জিও নিউজের খবরে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দরটিতে প্রাণঘাতী হামলার পর ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা মাত্রই সাম্প্রতিক হামলার বিষয়টি জানতে পেরেছি। তাই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।

এর আগেও সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ‘বিষয়টি ভালো নয়। এটি মোটেও ভালো কিছু নয়। এতে আমি সন্তুষ্ট নই।’


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!