উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

এ বছরই কিম জং উনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, জানালেন নিজেই

এ বছরই কিম জং উনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, জানালেন নিজেই
লেখা বড়/ছোট করুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিই হবে দুই নেতার প্রথম সাক্ষাৎ। বুধবার (১৯ আগস্ট) হোয়াইট হাউসে নির্মাণাধীন একটি নতুন হেলিপ্যাড পরিদর্শনের সময় সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন, 'হ্যাঁ, আমি করব।'

এর আগে সোমবার ট্রাম্প কিমের প্রশংসা করে বলেন, তাদের সম্পর্কের ফলে কোরীয় উপদ্বীপ অনেক বেশি নিরাপদ হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই কিমের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করতে ট্রাম্প চাপ দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে অমীমাংসিত যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ শেষ করার অপ্রতুল অগ্রগতির মধ্যে কিমের সঙ্গে একটি শীর্ষ সম্মেলন ট্রাম্পের জন্য বড় সাফল্য হতে পারে। এছাড়া দক্ষিণ কোরিয়ার ওপর প্রভাব খাটানোর কৌশলও থাকতে পারে এ উদ্যোগের পেছনে। সম্প্রতি ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে সিঙ্গাপুরে কিমের সঙ্গে প্রথম ঐতিহাসিক বৈঠক হয়েছিল, যেখানে দুই নেতা কোরীয় উপদ্বীপের 'সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে' সম্মত হন। তবে ২০১৯ সালের হ্যানয় ও কোরীয় অসামরিকীকরণ অঞ্চলের বৈঠকে অগ্রগতি হয়নি। এরপর উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললেও ট্রাম্প বলেছেন, কিমের সঙ্গে তার সম্পর্ক এখনও 'হুমকিমুক্ত ও সম্মানজনক'।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!