ওয়াশিংটন খুব শিগগিরই ইরানের পিক্যাক্স মাউন্টেন সাইটে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি তেহরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘তুচ্ছ বিষয়’ বলে বর্ণনা করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আনাদোলুর খবরে বলা হয়েছে, এই সংঘাতকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা উচিত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প জানান, তিনি এটিকে ‘সামরিক সংঘাত’ বলতেই বেশি পছন্দ করেন। তিনি বলেন, ‘অনেকেই এটাকে যুদ্ধ বলেন না। আমি এটাকে সামরিক সংঘাত বলি, কারণ এটা আমাদের জন্য তুচ্ছ বিষয়।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং ইরানের সামরিক সক্ষমতার ওপর হামলা চালাচ্ছে।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের রাডার, বিমান এবং অন্যান্য ব্যবস্থা ধ্বংস করেছে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছে। তিনি বলেন, ‘তাদের পারমাণবিক অস্ত্র থাকবে না। আমরা খুব শিগগিরই পিক্যাক্সে আঘাত হানতে পারি।’
সংঘাত কখন শেষ হবে জানতে চাইলে তিনি কোনো সময়সীমা দিতে পারেননি, তবে ওয়াশিংটন ইতোমধ্যে প্রধান উদ্দেশ্য অর্জন করেছে বলে উল্লেখ করেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!