উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের
লেখা বড়/ছোট করুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করে একে 'নতুন মার্কিন ভূখণ্ড' হিসেবে উল্লেখ করেছেন। গত ১৮ আগস্টও একই ছবি শেয়ার করেছিলেন ট্রাম্প। এর আগে ১৪ আগস্ট তিনি বলেছিলেন, 'খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।'

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই ট্রাম্পের দাবির জবাবে বলেছেন, 'হরমুজ প্রণালি খুলে দিতে আমেরিকার অক্ষমতা আর প্রণালিটির মালিকানা দাবির মধ্যে ব্যবধান ওয়াশিংটন থেকে হরমুজের ৭ হাজার মাইল দূরত্বের চেয়েও বেশি।'

ট্রাম্পের এই পোস্ট এমন সময়ে এলো, যখন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরান এসব নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে এবং বলেছে, এতে দেশটির অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে ও বড় বাণিজ্যিক অংশীদারদের (যেমন চীন) ওপর প্রভাব পড়বে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, 'এ ধরনের দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই।' মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্যথায় তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

দুই দেশের সংঘাতে হরমুজ প্রণালি এখন সবচেয়ে বড় উত্তেজনাকেন্দ্র। ইরান বলছে, প্রণালিটি বন্ধ এবং অনুমতি ছাড়া তেলবাহী জাহাজ চলাচল করলে ব্যবস্থা নেওয়া হবে। এতে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে বাগদাদের অনুরোধে কিছু ইরাকি তেলবাহী জাহাজকে প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!