উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী ২ ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী ২ ট্যাংকারে হামলা
লেখা বড়/ছোট করুন:

হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের জ্বালানি তেল নিয়ে যাওয়ার সময় দুটি সুপারট্যাংকারে অজ্ঞাত প্রোজেক্টাইলের (প্রক্ষেপণাস্ত্র) আঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক এই হামলা হয় বলে জাহাজ চলাচলসংক্রান্ত গোয়েন্দা তথ্য ও নজরদারি প্রতিষ্ঠান মারিস্কস ও কেপলার জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার ট্যাংকার দুটি হরমুজ প্রণালির ওমান-নিয়ন্ত্রিত অংশ দিয়ে বাইরে যাচ্ছিল। জাহাজ দুটির মধ্যে একটি সৌদি পতাকাবাহী 'সিদর' এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী 'সেনেগাল প্রসপারিটি'। হামলার সময় জাহাজ দুটির সব নাবিক নিরাপদ ছিলেন।

কেপলারের তথ্য অনুযায়ী, ট্যাংকার দুটি গত সপ্তাহে সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল বোঝাই করেছিল।

মারিস্কস বলেছে, প্রায় একই সময়ে দুটি জাহাজে হামলার ঘটনা হরমুজ প্রণালির ওমান-নিয়ন্ত্রিত করিডরে নিরাপত্তাঝুঁকির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। তবে হামলার জন্য এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

সৌদি আরামকো আগস্টে হরমুজ প্রণালির ভেতর থেকে আবারও তেল উত্তোলন ও বিক্রি শুরু করেছিল। গুরুত্বপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক হামলার ফলে আন্তর্জাতিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!