সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট এবং অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবেলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে, অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে আন্তঃকার্যক্ষমতা উন্নত করবে।’
দপ্তরটি আরও বলেছে, এই বিক্রয় ন্যাটোর বাইরের একটি প্রধান মিত্র দেশের নিরাপত্তা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির লক্ষ্য এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে বারবার আক্রমণের শিকার হওয়া সৌদি এই বড় অস্ত্র সরবরাহ পাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের কাছে বোমা বিক্রির প্রস্তাবের বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর; এখন চূড়ান্ত কার্যকরের জন্য শুধু মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!