ইরানে বড় পরিসরে সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে গেলে বিশ্বজুড়ে বিভিন্ন সামরিক মিশন ও সেনাদের প্রশিক্ষণ কার্যক্রমে মার্কিন বাহিনী অতিরিক্ত চাপের মুখে পড়বে।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকার কমান্ডাররা ইরানে বড় আকারের অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছেন। একটি গোপনীয় প্রতিবেদনে তারা জানিয়েছেন, ইরান যুদ্ধের জন্য বিভিন্ন অঞ্চল থেকে যুদ্ধজাহাজ, বিমান ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে, যা ওই অঞ্চলের সামরিক মিশন ও প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত করছে।
কমান্ডাররা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তারা মোতায়েনের নির্দেশের সঙ্গে একমত নন, তবে প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী তা বাস্তবায়ন করবেন।
ইরানে নতুন হামলার আশঙ্কায় কয়েক মাস ধরে ৫০ হাজারের বেশি মার্কিন সেনাকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ট্রাম্প হরমুজ প্রণালি খোলা ও যুদ্ধ বন্ধের শর্ত মেনে নিতে তেহরানের ওপর চাপ প্রয়োগ করছেন; নতুন অভিযান শুরু হলে বৈশ্বিক পর্যায়ে মার্কিন বাহিনীর ওপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সামরিক কর্মকর্তারা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!