উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি কার্নির

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি কার্নির
লেখা বড়/ছোট করুন:

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২১ আগস্ট) উভয় পক্ষের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। এর জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমপরিমাণ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর হিন্দুস্তান টাইমসের।

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন শুল্কের বিপরীতে 'ডলারের বিনিময়ে ডলার' শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন কার্নি। এর আগে বাণিজ্য চুক্তির জন্য ওয়াশিংটনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, কানাডা পূর্বে সম্মত হওয়া শর্তানুযায়ী বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো খাতে শুল্ক কমানোর জন্য ওয়াশিংটনের প্রস্তাব কানাডা প্রত্যাখ্যান করেছে।

এর আগে কার্নির সঙ্গে নিজের 'সুসম্পর্কের' কথা উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হওয়া উচিত। এমন বক্তব্যের পরও দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলো।

অন্যদিকে কার্নি এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রস্তাবিত শর্তে তারা শেষ মুহূর্তে কিছু পরিবর্তন এনেছিল, যা কানাডার জন্য অন্যায় ও অলাভজনক ছিল। এ পরিবর্তনে পুরো চুক্তির নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

কানাডিয়ানদের সতর্ক করে কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের স্থায়ী পরিবর্তন ঘটেছে। শুধু একটি চুক্তির ফলাফলে কিছু যায়-আসে না। কানাডাকে অর্থনীতিতে বৈচিত্র আনতে হবে এবং ওয়াশিংটনের ওপর নির্ভরতা যথাসম্ভব কমাতে হবে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!