উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে মহররমের প্রথম দশ দিন শেষে

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে মহররমের প্রথম দশ দিন শেষে
লেখা বড়/ছোট করুন:

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররমের প্রথম দশ দিন শেষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খামেনির স্মরণসভায় গঠিত এক কমিটি মঙ্গলবার (৯ জুন) এ সংক্রান্ত দ্বিতীয় বিবৃতি দিয়েছে। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আশুরার পর মহররম মাসের প্রথম দশ দিন শেষে জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাবেক এই সর্বোচ্চ নেতার স্মরণ, জানাজা ও দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।

কমিটি জানিয়েছে, শোকাহতদের যথাযথ পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রিয় সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক ব্যবস্থাপনার সমন্বয় করছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য সদর দপ্তর থেকে পরবর্তীতে ঘোষণা করা হবে।

বিবৃতিতে দেশি ও বিদেশি গণমাধ্যমে এই আয়োজনের সময় ও বিবরণ নিয়ে জল্পনা এবং যাচাইবিহীন প্রতিবেদন প্রচারের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এই ধরনের অসত্য তথ্য ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এতে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকরা নিহত হন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!