উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
লেখা বড়/ছোট করুন:

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দায় অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, "এই যুদ্ধ আমরা শুরু করিনি" এবং তার ক্ষমতায় আসার অনেক আগেই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে যাওয়া এবং বিদ্যুৎ সংকটে দেশটির ড্রোন নির্মাতারা সমস্যায় পড়েছেন বলেও দাবি করেন ট্রাম্প।

ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে আয়োজিত ওই নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় সেগুলোর সংখ্যা "অনেক কম"।

তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ সরবরাহ না থাকায় ইরানের ড্রোন নির্মাতারা সমস্যায় পড়েছেন। তার ভাষায়, তারা "এখন আর বিদ্যুৎ পাচ্ছে না"। ট্রাম্প বলেন, "এই যুদ্ধ আমরা শুরু করিনি"। তার দাবি, "আমি এখানে আসার (প্রেসিডেন্ট হওয়ার) অনেক আগেই এই সংঘাতের সমাধান করা উচিত ছিল।"

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই ইরানে হামলার ঘটনা ঘটে।

অবশ্য আলোচনার মধ্যেই ইরানে হামলা এটিই প্রথম ছিল না। সংকট নিরসনে সংলাপ চলার মধ্যেই দ্বিতীয়বারের মতো দেশটিতে এমন হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এর আগে গত বছরও আলোচনা চলার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল দেশ দুটি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!