পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলা 'হুমকির সংস্কৃতি' অবসান ঘটানোর সময় এসেছে এবং ক্যাম্পাসের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
'অপারেশন সিঁদুরের' বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের কড়া সমালোচনা করে তিনি বলেন, কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার আগে শিক্ষার্থীদের পাকিস্তানের আজাদ কাশ্মীরের স্বাধীনতা দাবি করা উচিত। তার ভাষায়, 'আপনারা কি কাশ্মীর মাঙ্গে আজাদি বা ফ্রি প্যালেস্টাইনের মতো স্লোগান দিচ্ছেন? কেন? ফিলিস্তিন নিয়ে কথা বলার আগে লিখুন ফ্রি পিওক (আজাদ কাশ্মীর)... মনে রাখবেন, আমরা অবশ্যই ওই কাশ্মীর ফেরত নেব।'
গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষের পর সেখানে যান মুখ্যমন্ত্রী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'হুমকির সংস্কৃতি' বিরাজ করছে উল্লেখ করে তা শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেন। তিনি পূর্ববর্তী তৃণমূল ও বাম সরকারের বিরুদ্ধে 'জাতীয়তাবাদ' ও রাজ্যের ঐতিহ্য অবমূল্যায়নের অভিযোগ তোলেন এবং বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন কমিউনিস্টদের দ্বারা প্রভাবিত ছিল বলে দাবি করেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!