আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানটি অল্পের জন্য রুশ ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে। মলদোভা থেকে বিমানটি উড্ডয়নের সময় তার কাছাকাছি একটি রুশ ড্রোন ছিল বলে জানিয়েছে দেশটির সরকার। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। পরে মলদোভা সরকারের একজন মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মলদোভা সরকারের মুখপাত্র জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলেনস্কির বিমান উড্ডয়নের আগেই ঘটনাটি ঘটে। ওই সময় একটি রুশ ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করেছিল। সতর্কতার অংশ হিসেবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় জেলেনস্কিকে বহনকারী বিমানটি নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন করে। ড্রোনটি মলদোভার ভূখণ্ডে ভেঙে পড়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!