উৎসবের রঙে সাজছে...
জাতীয়

মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ ২ জন গুলিবিদ্ধ

মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ ২ জন গুলিবিদ্ধ
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের কাফরুল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭-৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনজন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি গুলি লাগে এবং ইউসুফের বুকে একটি গুলি বিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা একজন অস্ত্রধারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!