উৎসবের রঙে সাজছে...
জাতীয়

প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত নেবেন দীপু মনি

প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত নেবেন দীপু মনি
লেখা বড়/ছোট করুন:

মুন্সীগঞ্জ কারাগারে বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তি পাওয়ার পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্যারোলে মুক্তির আবেদন দিয়ে তার আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তার মৃত্যু হয়। কোথায় ও কখন জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে, তা বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!