উৎসবের রঙে সাজছে...
জাতীয়

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
লেখা বড়/ছোট করুন:

৪৫তম বিসিএস থেকে ৩৮৩ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা বেতনক্রমে এই প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্নে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। এ ছাড়া ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সেখানে আট দিনব্যাপী আবাসিক 'ওরিয়েন্টেশন প্রশিক্ষণে' অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগপ্রাপ্তদের দুই বছরের শিক্ষানবিশকালসহ বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ, বন্ড সম্পাদন এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চাকরি নিয়মিতকরণসহ বিভিন্ন নিয়ম প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!