উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর, মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

রোহিঙ্গা সংকটের ৯ বছর, মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে
লেখা বড়/ছোট করুন:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হচ্ছে আজ (২৫ আগস্ট)। তবে এ দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ; কবে প্রত্যাবাসন শুরু হবে, তাও অজানা।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সামরিক অভিযানের মুখে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১০ লাখ রোহিঙ্গা। এরপর দ্বিপক্ষীয় অ্যারেঞ্জমেন্ট, ত্রিপক্ষীয় উদ্যোগ (ঢাকা-বেইজিং-নেপিদো) নিলেও বাস্তবে প্রত্যাবাসন শুরু করা যায়নি।

আপাতত সংকট সমাধানে চীনের ওপর আস্থা রাখছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্পর্ক শক্তিশালী হওয়ায় রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। চীনও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে।

প্রায় ১৫ লাখ রোহিঙ্গার দায়ভার বাংলাদেশের কাঁধে; তাদের ভরণপোষণে বৈশ্বিক সহায়তা অর্ধেকে নেমে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় কিছুটা আশা দেখছে ঢাকা। বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গারা যেন জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে না ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারা আন্তর্জাতিক আদালতে চলমান বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ারও তাগিদ দিয়েছেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!