গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর মিছিল করার চেষ্টার সময় টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ওই সময় ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় তারা হামলার শিকার হন।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে সদস্যসংখ্যা কম থাকায় পুলিশের সদস্যরা হামলার শিকার হন। এ ঘটনার ভিডিও আমরা দেখেছি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!