দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার আশঙ্কায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারাদেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য এবং জনৈক বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের মধ্যে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে। নাশকতার ঝুঁকি এড়াতে দেশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি সন্দেহভাজনদের ওপর বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। বিমানবন্দরগুলোতে যাত্রী ও দর্শনার্থীদের তল্লাশিতে আরও কঠোরতা আরোপ করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!