উৎসবের রঙে সাজছে...
টেকনোলজি

আইফোন ১৮ প্রোর প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত

আইফোন ১৮ প্রোর প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত
লেখা বড়/ছোট করুন:

আগামী ৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এবার প্রি-অর্ডার শুরুর সময়সূচিতে প্রচলিত নিয়মের পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি। নতুন তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায় (যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সময়)।

সাধারণত নতুন আইফোন উন্মোচনের পরের শুক্রবার থেকে প্রি-অর্ডার নেয়া শুরু করে অ্যাপল। কিন্তু এবার ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী হওয়ায় সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোর্বসের প্রতিবেদনে এই সম্ভাব্য সময়সূচির তথ্য প্রথমে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সে প্রকাশিত হয়, তবে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ নিশ্চিত করেনি।

৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন এবং নতুন অ্যাপল ওয়াচ মডেল উন্মোচনের সম্ভাবনা রয়েছে। নতুন আইফোনের সঙ্গে আইওএস ২৭ আসতে পারে, যা ১৪ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। আইওএস ২৬ সমর্থনকারী পুরোনো মডেলগুলোতে নতুন অপারেটিং সিস্টেম চালানো গেলেও কিছু নতুন সুবিধা কেবল নতুন আইফোনে পাওয়া যাবে।





আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!