বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় শেখ আব্দুল গফফার (৮২) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাতে বাগেরহাট-রূপসা পুরাতন মহাসড়কের উপজেলা মোড়-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ আব্দুল গফফার মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতীর বড়ঘাট এলাকার মৃত রঞ্জু মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ফকিরহাট ডাকবাংলার মোড় থেকে নিজ বাড়ির দিকে হাঁটছিলেন তিনি। এ সময় নিউচায়না ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ কুমার জানান, এই দুর্ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!