বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম (৫০) মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ৩ আগস্ট সকালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হনুফা বেগম, তার মেয়ে ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হন। দগ্ধদের মধ্যে হনুফা বেগমের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। তিনি দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান।
প্রসঙ্গত, বিস্ফোরণের পর থেকে এর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। হনুফা বেগমের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!