উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বনানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতি, আটক ৭

বনানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতি, আটক ৭
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর বনানী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়। শুক্রবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

পুলিশ জানায়, তারা নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের চেষ্টা করছিলেন। আটকদের মধ্যে মো. আরিফ, শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফার বয়স ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ। বাকি চারজন শিশু।

ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বনানী থানা পুলিশ জানতে পারে, আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছে। তখনই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সাতজনকে আটক করে।

এ বিষয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। এ খবর থানা পুলিশের একটি টিম জানতে পেরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।

বনানী থানার ওসি জানান, গত রাত ১২টার দিকে মশাল মিছিল করতে গেলে আমরা সাতজনকে আটক করি। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!