উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ
লেখা বড়/ছোট করুন:

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার এলাকা হয়ে তিন্দুতে পৌঁছায়। পরে সেখান থেকে লাংলোক ঝরণা ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় রওনা দেয়। পথে রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীর প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় নৌকায় থাকা অন্য পর্যটকেরা সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও এক পর্যটক নিখোঁজ হন। এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!