উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ভারতের সঙ্গে এভিয়েশন খাতে সমন্বয় বাড়াতে চায় বাংলাদেশ

ভারতের সঙ্গে এভিয়েশন খাতে সমন্বয় বাড়াতে চায় বাংলাদেশ
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ অফিসকক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও এভিয়েশন খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

আলোচনায় প্রতিবেশী দেশের সঙ্গে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধন এবং এয়ারস্পেস ব্যবহারে চার্জ মওকুফসহ এভিয়েশন খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে।

এছাড়া ভারতের নিজস্বভাবে প্রস্তুত করা শর্ট টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (এসটিওএল) এয়ারক্রাফ্ট বাংলাদেশের এয়ারস্ট্রিপগুলোতে ব্যবহারের উপযোগিতা নিয়েও আলোকপাত করেন ভারতের রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!