উৎসবের রঙে সাজছে...
জাতীয়

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী ফয়সল আমীন

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী ফয়সল আমীন
লেখা বড়/ছোট করুন:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে এই আসনে তার বিজয় নিশ্চিত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ প্রকাশ করেন। ভোটারদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মির্জা ফয়সল আমীন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে বুধবার সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ও ১১ দলীয় জোটের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!