ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত মোহন শেখ ওই গ্রামের মৃত মতলেব শেখের ছেলে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসিউর রহমানের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মসিউর রহমানের সাথে বিএনপির অন্য একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোহন শেখসহ অন্তত ১১ জন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!