উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সীমান্ত পেরিয়ে আখ চুরি করতে আসা ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ

সীমান্ত পেরিয়ে আখ চুরি করতে আসা ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ
লেখা বড়/ছোট করুন:

পঞ্চগড়ের বিরাজোত সীমান্ত এলাকায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও আখ চুরির দায়ে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রোববার (৯ আগস্ট) বিকেলে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়।

এর আগে, রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাগুরমারী সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আধাঘণ্টাব্যাপী পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়।

দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে এবং পেশায় একজন চা শ্রমিক।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি আখক্ষেতে প্রবেশ করে আখ চুরির সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে ওই গ্রামে আটকে রাখা হয়। এ সময় স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে বিএসএফ-এর কাছে বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি তোলেন। তবে বিএসএফ ওই বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি।

পরে স্থানীয়রা ভারতীয় ওই নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। রোববার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!